EDTECO EDUCATION MANAGEMENT SYSTEM
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি ফর্ম:
Get a printable copy of the application form you submitted.
আফতাব উদ্দিন স্কুল এ্যান্ড কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া:
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.ausc.edu.bd তে প্রবেশ করবে এবং উপরের ডান দিকে অবস্থিত Admission Menu তে প্রবেশ করবে। Admission Menu তে প্রয়োজনীয় তথ্য (এসএসসি পাসের সাল এবং রোল নম্বর) প্রদান করলে শুধুমাত্র কনফার্মেশন করা শিক্ষার্থীদের ক্ষেত্রে Admission Panel ওপেন হবে। শিক্ষার্থীরা Form পূরণ করে Submit করবে। Submit করার পর Payment Gateway দিয়ে Admission Form এর টাকা প্রদান করবে। টাকা প্রদানের পর শিক্ষার্থী/অভিভাবকের মোবাইল নম্বরে Admission Fee জমা প্রদানের ID এবং Password প্রেরণ করা হবে। প্রদত্ত ID এবং Password দিয়ে প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.ausc.edu.bd তে পুনরায় প্রবেশ করে Admission Menu এর বাম পাশে অবস্থিত Student Portal Menu তে প্রবেশ করে Payment Gateway দিয়ে নির্ধারিত Admission Fee জমা প্রদান করবে এবং টাকা জমা প্রদানের রশিদ/Invoice, Admission Form এবং Admission Confirmation Card প্রিন্ট করে ভর্তির জন্য অফিস রুমে যোগাযোগ করবে।
ভর্তির সময় নিম্নলিখিত কাগজপত্র জমা প্রদান করতে হবে:
01) Admission Form এবং Admission Confirmation Card এর প্রিন্ট কপি
02) Admission Fee জমা প্রদানের রশিদ/Invoice
০3) ভর্তি নিশ্চায়নের বোর্ড প্রদত্ত নিশ্চায়ন কপি
০4) এসএসসি পরীক্ষার নম্বরপত্রের প্রিন্ট কপি
০5) এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি
* ভর্তির সময় শিক্ষার্থীরা প্রতিষ্ঠান প্রদত্ত ব্যাজ, টাই, এ্যাপুলেট, বুক লিস্ট এবং রশিদ বইসহ প্রয়োজনীয় সামগ্রী গ্রহণ করবে।
* ভর্তির তারিখ ও সময়: ২০ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর, সকাল ১০.৩০ মিনিট থেকে দুপুর ২.০০ ঘটিকা পর্যন্ত
* ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি.
* শিক্ষার্থীদের অভিভাবকসহ (পিতা/মাতা) ওরিয়েন্টেশন ক্লাসে প্রতিষ্ঠানে উপস্থিতি সকাল ৯.০০ ঘটিকায়
Enter your passing year and board roll. Only students on the institute's list can apply.
Keep your application number safe — you will need it for payment and for your admit card.
The payment step will open here once online payment is enabled.